শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে যশোরে মোমবাতি প্রজ্বলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে যশোরে মোমবাতি প্রজ্বলন
সংগৃহীত ছবি

কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসক মৌমিতা দেবনাথ ধর্ষণ–হত্যার প্রতিবাদে যশোরে সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করেছে সাধারন শিক্ষার্থীরা।

শনিবার (১৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারি এমএম কলেজের চেতনায় চিরঞ্জীব ভাষ্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এম এম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল হক খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান, রুবাইয়াসহ শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, প্রতিবেশী দেশে একজন চিকিৎসকের উপর যে পাশবিকতা চালানো হয়েছে তা খুবই অমানবিক। এ থেকে বাংলাদেশের মানুষদের শিক্ষা নিতে হবে এবং সচেতন থাকতে হবে। এসময় বাংলাদেশে গত ১৫ বছরে ধর্ষণ–যৌন নিপীড়নের প্রতিটি ঘটনার বিচার দাবি করা হয়।

জুবায়ের/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।