শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কর্মজীবী মায়েদের জন্য ৮০ ডে কেয়ার স্থাপনের পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কর্মজীবী মায়েদের জন্য ৮০ ডে কেয়ার স্থাপনের পরিকল্পনা
ডে কেয়ার

কর্মজীবী নারীদের সহায়তায় প্রথম ধাপে ২০টি এবং পরবর্তী ধাপে আরও ৬০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় বাজেট বক্তৃতায় ডে–কেয়ার সেন্টারের বিষয়টি জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘কর্মজীবী নারীদের সহায়তায় প্রথম ধাপে ২০টি এবং পরবর্তী ধাপে আরও ৬০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে।‘

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।‘ একই সঙ্গে দেশের প্রান্তিক নারীদের সুরক্ষায় ভিডব্লিউবি কর্মসূচির আওতায় বর্তমানে ১০ দশমিক ৪ লাখ নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।