শিরোনাম
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
অর্থনীতি

করদাতারদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
করদাতারদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

ব্যক্তিশ্রেণির সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (৩ আগস্ট) এক বিশেষ আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩–এর ধারা ৩২৮ (৪) অনুযায়ী ২০২৫–২৬ করবর্ষ থেকে এটি কার্যকর হবে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা এর বাইরে থাকবেন। তবে চাইলে তারাও অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

কোনো করদাতা যদি ই–রিটার্ন সিস্টেমে সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন, তাহলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর লিখিত আবেদন করতে হবে। অনুমোদন পেলে তিনি কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।

সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন রিটার্নে করদাতাদের অংশগ্রহণ বেড়েছে। গত বছর ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন। ঘরে বসেই কর পরিশোধ ও রিটার্ন জমা দেয়ার সুযোগ এখন সহজলভ্য। এনবিআরের কল সেন্টার ও অনলাইন সেবা পেতে সমস্যায় পড়লে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাচ্ছে।