শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

কড়াইল বস্তির অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কড়াইল বস্তির অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

রাজধানীর তেজগাঁও এলাকার করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

এফএসসিডি সদর দফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন–ফায়ার সার্ভিসের উপ–পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, সহকারী পরিচালক (ঢাকা) কাজী নাজমুজ্জামান, উপ–সহকারী পরিচালক আতিশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার এবং গুদাম পরিদর্শক মো. সোহরাব হোসেন।

কমিটিকে আগুন লাগার কারণ উদঘাটন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষতির পরিমাণ নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।

তেজগাঁওয়ের করাইল বস্তিতে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার পর ১৬ ঘণ্টার প্রচেষ্টায় আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে পাঁচ ঘণ্টার টানা প্রচেষ্টায় ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।