শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

কচুক্ষেতে পোশাক শ্রমিকদের আন্দোলন, সেনা-পুলিশের গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কচুক্ষেতে পোশাক শ্রমিকদের আন্দোলন, সেনা-পুলিশের গাড়িতে আগুন

মিরপুর–১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের লেগুনায় আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলনে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

জানা গেছে, বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নামেন। এ সময় পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট–পাটকেল নিক্ষেপ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কচুক্ষেত সড়কে বিক্ষোভ করেন। এক পর্যায়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন তাঁরা। পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করতে আসলে তাদের ওপর ইট–পাটকেল ছুড়তে থাকেন আন্দোলনকারীরা। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে।

এ সময় সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কঠোর অবস্থানে যায়।পুরো এলাকা বন্ধ করে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি থমথমে এখনও।

আল/ দীপ্ত সংবাদ