শিরোনাম
আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
দীপ্ত নিউজ
অর্থনীতি

কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
ছবি: সংগৃহীত

 

পর্যটকদের যাতায়াত আরও সহজ ও আনন্দদায়ক করতে পর্যটন নগরী কক্সবাজার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ই–স্কুটার রেন্টাল সার্ভিস ‘ইজিগো’ (Ezygo)।

সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ও পরিবেশবান্ধব এই স্কুটারের মাধ্যমে পর্যটকরা এখন নিজেদের ইচ্ছেমতো কক্সবাজার জেলার মেরিন ড্রাইভসহ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

‘ইজিগো’র পক্ষ থেকে জানানো হয়, তাদের এই সেবার মূল লক্ষ্য হলো পর্যটকদের নিজস্ব স্বাধীনতায় ভ্রমণের সুযোগ করে দেওয়া। নির্দিষ্ট রুটের কোনো বাধ্যবাধকতা বা সময়ের তাড়া ছাড়াই পর্যটকরা এখন একদিকে পাহাড় ও অন্যদিকে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

ইজিগো–এর স্কুটারগুলো শতভাগ ইলেকট্রিক বা বিদ্যুৎ চালিত, তাই এতে কোনো জ্বালানির প্রয়োজন নেই। নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দিতে এই সার্ভিসে ব্যবহৃত প্রতিটি বাহন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক অনুমোদিত। এছাড়া গ্রাহকদের সুবিধার্থে রাখা হয়েছে সহজ পেমেন্ট ও সম্পূর্ণ ঝামেলাবিহীন বুকিং ব্যবস্থা।

এই উদ্যোগে ইজিগো–এর ভেহিকেল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘হুয়াইহাই ইভি বাংলাদেশ’।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হোসেন ইভান জানান, কক্সবাজার থেকে শুরু হওয়া এই উদ্যোগটি মূলত বাংলাদেশে সর্ববৃহৎ টু–হুইলার ইভি রেন্টাল ফ্লিট গড়ে তোলার একটি প্রাথমিক পদক্ষেপ। পর্যায়ক্রমে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে।

সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে বা বুকিং করতে প্রতিষ্ঠানটির হটলাইন নম্বর (01576-597666) অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ezygobd.com) যোগাযোগ করতে পারেন।

 

এসএ 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।