ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে দিল্লি বিমানবন্দরে বিমানের ভেতর থেকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে নির্ধারিত বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। এ সময় সিজেপির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে যাচ্ছিলেন তারা।

দিল্লিতে যাওয়ার আগে দীপকে জানিয়েছিলেন, বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেফতার হতে হলেও তিনি প্রস্তুত। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিরাপত্তাজনিত বিধিনিষেধের মাধ্যমে সাধারণ মানুষকে বিক্ষোভে যোগ দিতে বাধা দেওয়ার চেষ্টা করছে সরকার।

নিরাপত্তা বাহিনীর মোতায়েন এবং জনসাধারণের চলাচলে বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, সরকারের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানানো তরুণ ও সাধারণ নাগরিকদের ভয় পাচ্ছে সরকার।

এর আগে সকালে ইউটিউবার–ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনি শাখার প্রধান রত্না সিংহকেও তাঁদের বাড়ি থেকে আটক করা হয়, যাতে তারা বিক্ষোভে যোগ দিতে না পারেন।

এছাড়া এ কর্মসূচিকে ঘিরে গতকাল শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানী ও সংলগ্ন এলাকাগুলো থেকে ১ হাজারের বেশি লোকজন গ্রেপ্তার করেছে পুলিশ।

সেই সাঙ্গে বন্ধ করা হয়েছে দিল্লির ৪৫টি মেট্রোস্টেশন, বাতিল করা হয়েছে আড়াই শতাধিক ট্রেন এবং সড়কে চলাচলকারী গাড়ি ও গণপরিবহনগুলোতে ব্যাপকমাত্রায় তল্লাশিও শুরু হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More