শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ, কবে আসবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ, কবে আসবে?

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ।

ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে– ১৮, ২০ এবং ২৩ অক্টোবর। সব ম্যাচই দুপুর দেড়টা থেকে শুরু হবে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ২৬, ২৮ এবং ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে।

সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালের ডিসেম্বরে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টি–টোয়েন্টি খেলে ক্যারিবীয়রা।