শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল।

আগামী ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে পা রাখবে বাংলাদেশ দল। সেন্ট কিটসে ১৯ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২১ জানুয়ারি। দুই দিন বিরতির পর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে ২৪ জানুয়ারি।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের একটি টি–টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। সেন্ট কিটসে সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচ হবে আগামী ২৭ জানুয়ারি। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ জানুয়ারি।

বাংলাদেশ স্কোয়াড–

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।

 

এসএ