শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা
দীপ্ত নিউজ
খেলা

ওয়ানডে বিশ্বকাপের লোগো উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওয়ানডে বিশ্বকাপের লোগো উন্মোচন
ওয়ানডে বিশ্বকাপের লোগো

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। আর সে উপলক্ষ্যে আসন্ন একদিনের বিশ্বকাপের লোগো সবার সামনে আনল আইসিসি।

এবারের লোগোকে ‘নভরাসা’ নাম দেওয়া হয়েছে। সমর্থকদের আবেগকে মাথায় রেখে এই নাম দেওয়া হয়েছে বলে জানা গেছে। যে ৯ টি আবেগের কথা বলা হয়েছে তা হচ্ছে- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ।

এ বছরের বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে চলতে পারে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে দেশটির মোট ১২টি শহরজুড়ে। যদিও এখনও পর্যন্ত বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হয়নি।

৪৬ দিন ধরে চলবে এ প্রতিযোগিতা। ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বাইয়ে।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।