এসএসসি ফলাফল: কোন বোর্ডে পাসের হার কত?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। আর সর্বনিম্ন পাসের হার মাদরাসা বোর্ডে।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর গড় পাসের হার ৬২.২৫ শতাংশ আর জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, যশোর বোর্ডে ৬৬. ২৭ শতাংশ, চট্রগ্রাম বোর্ডে ৫৯.৪৮ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮.৬৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮.৫ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ শতাংশ।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০ শতাংশ।

এ বছর গড় শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৬৬৯টি, শূন্য পাস ৩১২টি।

উল্লেখ্য, ২০২৬ সালে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More