শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
ক্রিকেট

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস
আলিস

২০তম এশিয়ান গেমসে টি–ােটয়েন্টি ফরম্যাটের ক্রিকেট মোহাম্মদ সাইফউদ্দিনের বদলি হিসেবে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অফ–স্পিনার আলিস আল ইসলাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

ডান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। গত শনিবার অনুশীলন সেশনে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন সাইফউদ্দিন।

এরপর এমআরআইতে তার ইনজুরি ধরা পড়ে।

বাংলাদেশের দলের হয়ে এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ২৯ বছর বয়সি আলিস। ২০২৪ সালে শ্রীলংকার বিপক্ষে সিরিজে বাংলাদেশ টি–টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন আলিস।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে দুটি ম্যাচ খেলেছেন আলিস। এরমধ্যে একটি পরিত্যক্ত হয় এবং অন্যটিতে ১০ ওভার বল করে ৩৫ রানে ৩ উইকেট নেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৯ ম্যাচে ৩৫ এবং টি–টোয়েন্টিতে ৫৮ ম্যাচে ৫৯ উইকেট শিকার করেছেন আলিস।

এশিয়ান গেমসে খেলতে আগামীকাল জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এবারের আসরে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে টাইগাররা।

২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘গ্রুপ বি’–র চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে হংকং, ওমান ও মালয়েশিয়া।

হাংঝুতে অনুষ্ঠিত গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ।

এশিয়ান গেমসে বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, আলিস আল ইসলাম।