দীপ্ত নিউজ
বাংলাদেশ

এয়ারবেসেই রাত কাটিয়েছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এয়ারবেসেই রাত কাটিয়েছেন শেখ হাসিনা

উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসেই রাত কাটিয়েছেন শেখ হাসিনা। পরে মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ৯টা নাগাদ পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন তিনি।

এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে একটি হেলিকপ্টারে গণভবন ছাড়েন শেখ হাসিনা। সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

সোমবার বাংলাদেশ ছেড়ে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামেন হাসিনা। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। খবর আনন্দবাজার।

এক সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, এয়ারবেসেই রাত কাটিয়েছেন শেখ হাসিনা।

আল/ দীপ্ত সংবাদ