শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

এমবাপ্পের জোড়া গোলে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিলো ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এমবাপ্পের জোড়া গোলে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিলো ফ্রান্স
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে ডাচদের ৪-০ গোলে হারিয়েছে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিলো ফ্রান্স। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে ডাচদের ৪–০ গোলে হারিয়েছে কাতার বিশ্বকাপের রানার্সআপরা।

ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটের মাথাতেই বিশ্বকাপের রানার্সআপ দলটি গোলের ঝুড়িতে যোগ করেন নিজেদের প্রথম গোল। প্রথম গোল করেন গ্রিজমান। এমবাপ্পের মাপা পাস থেকে বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে তা জালে জড়ান আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড এমবাপ্পে। দলকে এগিয়ে দেন ১–০ গোলে।

দ্বিতীয় গোলে ফরাসিদের এগিয়ে দেন দায়ত উপমেকানো । অষ্টম মিনিটে গ্রিজমানের নেয়া শট নেদারল্যান্ডসের গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে ফিরতি শটে তা জালে জড়ান উপমেকানো।

অধিনায়ক হিসেবে প্রথম গোল পেতে এমবাপ্পেকে অপেক্ষা করতে হয় ২১ মিনিট। বক্সের ফাঁকায় বল পেয়ে ভুল করেননি ফরাসর কাপ্তান, ঠাণ্ডা মাথার প্লেসিং শটে স্কোরলাইন ৩–০ করেন তিনি।

প্যারিসে শুক্রবার রাতের ম্যাচে, গ্রিজমান দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন উপেমেকানো। খানিক পর ব্যবধান বাড়ানোর পর ৮৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন এমবাপ্পে। এই গোলে তিনি ফ্রান্স জাতীয় দলের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হয়ে যান, ছাড়িয়ে গেছেন করিম বেনজেমাকে।

অনু/দীপ্ত সংবাদ