শিরোনাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

এমপি নির্বাচন করতে উপজেলার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এমপি নির্বাচন করতে উপজেলার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ

 

টাঙ্গাইল– ২ গোপালপুর–ভূঞাপুর আসনের এমপি নির্বাচনের প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে কয়েক হাজার মোটরসাইকেলের বহন নিয়ে শোডাউন করেছেন ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে গোপালপুরের ঝাওয়াইল বাজার এলাকা থেকে এ শোডাউন শুরু করেন তিনি। পরে ভূঞাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে গোপালপুরে গিয়ে শোডাউন শেষ করেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

 

সুমন খান /আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।