শিরোনাম
ব্যালন ডি’অরের জমকালো আয়োজনসহ টিভিতে আজকের খেলা ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির
দীপ্ত নিউজ
রাজনীতি

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কাছে পৌঁছেছেন পুত্রবধূ জুবাইদা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কাছে পৌঁছেছেন পুত্রবধূ জুবাইদা রহমান

লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এসময় ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গেছেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান।

এর আগে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন ডা. জুবাইদা রহমান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিতে ঢাকায় এসেছেন ডা. জুবাইদা।

খালেদা জিয়াকে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া হবে। এটি আজ সকালে ঢাকায় আসার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।

কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে না আসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না। রবিবার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হতে পারে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।