
এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) মিডিয়া কাপ ২০২৬। দেশের স্বনামধণ্য ৪৮ টি টেলিভিশন চ্যানেল, পত্রিকা, অনলাইন মিডিয়া ও রেডিও নিয়ে হতে যাওয়া এবারের আসরের চ্যাম্পিয়নদের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ও রানার্সআপদের জন্য ২৫ লাখ টাকা ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় টুর্নামেন্টের ক্যাপ্টেনস মিট, জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এই ঘোষণা দেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।
টুর্নামেন্টের প্রতি ম্যাচেই থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। ফাইনাল ম্যাচ ছাড়াই এর আগে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮১ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছিল আয়োজকরা।
৮ টি গ্রুপে মোট ৪৮ টি দল রয়েছে। গ্রুপ “এ” তে রয়েছে দীপ্ত টেলিভিশন। একই গ্রুপে আরও রয়েছে এনটিভি, প্রতিদিনের বাংলাদেশ, চ্যানেল ওয়ান, দেশ রূপান্তর ও রেডিও ক্যাপিটাল।
আগামী ১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। যেখানে টুর্নামেন্টের উদ্ভোদনী ম্যাচে দীপ্ত টেলিভিশনের মুখোমোখি হবে এটিএন টেলিভিশন। আসরের পর্দা নামবে ১৭ ডিসেম্বর।








