শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাজিকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাজিকিস্তান
ছবি: সংগৃহীত

এবার তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে দেশটির চীন সীমান্তবর্তী অঞ্চলে ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২।

এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। জিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলের কাশগড় এবং আর্টাক্সে তীব্র কম্পন অনুভূত হয়েছে। উপকেন্দ্রের পাঁচ কিলোমিটারের মধ্যে এর গড় উচ্চতা ছিল প্রায় ৪ হাজার ৬৫৫ মিটার জানিয়েছেন সিসিটিভি।

প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি ।

সূত্র: রয়টার্স

এফএম/দীপ্ত