শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

এবার টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ফখর জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ফখর জামান

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলেই ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তারকা ওপেনার ফখর জামানকে। শঙ্কা ছিল ব্যাটিংয়ে নামতে পারেন কি না। নিয়মের মারপ্যাঁচে কিছুটা পরের দিকে ব্যাটিংয়ে নেমেছিলেন যদিও।

তবে এরই মধ্যে খবর, সর্বনাশা চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ফখর জামান। আজ (২০ ফেব্রুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফখরের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে জিও নিউজ। তার জায়গায় দলে অন্তর্ভুক্তি হতে পারে ইমাম উল হকের। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হারের পর টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের।

আল