শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কেন এত জনপ্রিয় জাপানের এই নাপিত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কেন এত জনপ্রিয় জাপানের এই নাপিত?
সেলুন

কথাবার্তা ছাড়া চুল কেটে জনপ্রিয়তা পেয়েছেন জাপানের টোকিওর এক নাপিত। তাকে অনুসরণ করছেন অনেকেই।

সেলুনে চুল কাটার সময় নাপিতরা বেশি কথা বলে, এমন অভিযোগ করেন অনেক সেবাগ্রহীতা। এটি মাথায় রেখে জাপানের টোকিওতে ব্যতিক্রমী এক সেলুন চালু করেছেন তাকাহিরো নোগুচি নামের এক নাপিত।

তাকাহিরো নোগুচি বলেন, ‘আমি আট বছর ধরে কথাবার্তা ছাড়া চুল কাটার কাজটি করছি। ইংল্যান্ডে নীরব কক্ষে এভাবে চুল কাটার বিষয় ইন্টারনেটে জানতে পারি। দেখলাম– এটি বেশ জনপ্রিয়। তাই আমিও সেটি করার সিদ্ধান্ত নিই।’

এই সেলুনে তিনটি পদ্ধতিতে চুল কাটা হয়। প্রথমটিতে নাপিত ও সেবাগ্রহীতা পুরো সময় কথা বলবে; দ্বিতীয়টিতে কোনো কথাবার্তা হবে না। আর তৃতীয় পদ্ধতিতে অল্প কথা হয়।

ইয়োকো উচিদা নামের এক সেবাগ্রহীতা বলেন, ‘আমি কাজ শেষে এখানে আসি। তখন আমার মেজাজ অনেক খারাপ থাকে। এখানে নাপিতের কথা আমাকে শুনতে হয় না। চুল কাটার সময় আমি গান শুনি।’

করোনা মহামারিতে ভাইরাসের বিস্তার ঠেকাতে, জনবহুল জায়গায় কম কথা বলার আহ্বান জানায় জাপানের কর্তৃপক্ষ। ওই সময় তাকাহিরো নোগুচির নীরব চুল কাটা জনপ্রিয় হয়।

 যূথী/দীপ্ত সংবাদ