শিরোনাম
৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল
দীপ্ত নিউজ
জাতীয়

এখন থেকে ঢাকাতেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এখন থেকে ঢাকাতেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এখন থেকে সরাসরি বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রসেস করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফোনালাপে এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন এ নিয়ম অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফরকালে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঢাকায় ভিসা প্রসেসিং চালুর অনুরোধ করেছিলেন। এর আগে, বাংলাদেশিদের ভিসা আবেদন প্রসেস করা হতো ভারতের নয়াদিল্লিতে অবস্থিত অস্ট্রেলিয়ান মিশন থেকে।