শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
শিক্ষা

এখন আর প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

Adib Jamal
Adib Jamalপ্রকাশ :
এখন আর প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এখন আর প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে যাঁরা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করেন বা গুজব ছড়ান তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষা নিয়ে আমরা ইতিমধ্যে একটি পর্যালোচনা সভা করেছি। সভায় এসএসসি পরীক্ষার কোথায় কোনো ত্রুটিবিচ্যুতি হয়েছে কি না এবং কীভাবে তা আমরা মোকাবিলা করেছি, সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে।’

আসন্ন এইচএসসি পরীক্ষায় ব্যত্যয় ঘটলে কিংবা কোনো শিক্ষক অনিয়মে সম্পৃক্ত থাকলে ওই শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, এইচএসসি পরীক্ষা সারা দেশে সঠিকভাবে সম্পন্ন করতে চেষ্টা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, তা-ও শুধরে নেওয়ার চেষ্টা করা হবে। এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সাংবাদিক, অভিভাবক ও সব শিক্ষকের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন ও জেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা।