শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

এক ধাক্কায় ২১ ধাপ নেমে গেলেন আদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এক ধাক্কায় ২১ ধাপ নেমে গেলেন আদানি
গৌতম আদানি

ফোর্বসের ২৫জানুয়ারি প্রকাশিত এক তালিকায় গৌতম আদানি ছিলেন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী। হিনডেনবার্গের এক রিসার্চের প্রতিবেদনের প্রভাবে মাত্র ২৪ দিনে একধাক্কায় তিনি বিশ্বের ধনীর তালিকার ২৪ ধাপে চলে এসেছেন।

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারালেন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। আদানি গ্রুপকে নিয়ে দুই বছর তদন্তের পর এই বছরের ২৪ জানুয়ারি গুরুতর অভিযোগের বিশদ বিবরণসহ একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেন মার্কিন বিনিয়োগ গবেষণা সংস্থা হিনডেনবার্গ। এতে গৌতম আদানির বিরুদ্ধে করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির অভিযোগও তোলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থাটি।

প্রতিবেদন প্রকাশের পর শেয়ারবাজারে আদানি গ্রুপের টালমাটাল অবস্থার তৈরি হয়। অতি দ্রুত কমতে থাকে শেয়ারের দাম। আদানি এন্টারপ্রাইজের শেয়ার আদানির সম্পদের অন্যতম উৎস বলা হয়।

ধোঁকাবাজির অভিযোগ ওঠার পর থেকে আদানি গ্রুপের শেয়ারের দরপতন শুরু হয় যা কোনোভাবেই থামছে না। মুম্বাইভিত্তিক বাজার বিশ্লেষক অম্বরিশ বালিগা বলেন, জালিয়াতির অভিযোগের জবাব দিলেও, আদানি গ্রুপের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ব্যাপকভাবে কমে গেছে। এমন পরিস্থিতি স্থিতিশীল হতে সময় লাগবে।

অনু/দীপ্ত