শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

এক ঘণ্টা করে ১৮ দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এক ঘণ্টা করে ১৮ দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সোর্স লাইনের সক্ষমতা বাড়ানোর লক্ষে ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

বুধবার (৪ জুন) নিজ ভেরিফায়েড ফেসবুকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডেসকো।

জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা এবং খিলক্ষেত এলাকায় দৈনিক এক বা একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তবে তা প্রতিবারে ১ ঘন্টার বেশি নয়।

ডেসকো আরও জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট প্রয়োজন হচ্ছে। এতে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

 

এসএ