শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অর্থনীতি

একদিন না যেতেই চট্টগ্রামে আবারও বেড়েছে পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
একদিন না যেতেই চট্টগ্রামে আবারও বেড়েছে পেঁয়াজের দাম

আমদানি অনুমতি দেওয়ার পর দাম কমলেও একদিন না যেতেই চট্টগ্রামে পাইকারি বাজার খাতুনগঞ্জে আবারো বেড়েছে পেঁয়াজের দাম।

সোমবার (০৮ ডিসেম্বর) প্রতি কেজি পেঁয়াজের দাম আগের দিনের তুলনায় ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন– ভারত থেকে আমদানি করা পেঁয়াজ এখনো বাজারে এসে পৌঁছায়নি, তাই দাম বেড়েছে। সোমবার খাতুনগঞ্জে দেশি পাবনা পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ৯৫–১০০ টাকায়। আগের দিন এর দাম ছিল ৮০–৯০ টাকা। ভাল জাতের রাজবাড়ী ও ফরিদপুর থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়।

একদিন আগে এর দাম ছিল ৯৫ টাকা। পাইকারী বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পেঁয়াজের দাম কেজি প্রতি ১৫০ এর উপরে চলে যাওয়ায়, শনিবার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।

রুনা আনসারী