শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

একই রশিতে মা-ছেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
একই রশিতে মা-ছেলের মরদেহ উদ্ধার

একই রশিতে গাছে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুর গ্রামে বাড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছ থেকে তদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম ( ৫৩) ও ছেলে আসাদ মাঝি (৩৫)।

স্থানীয়দের দাবি, মা ও ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, সকালে স্থানীয়রা মা ও ছেলেকে বাড়ির পাশের একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ‘এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। তার আগে কিছু বলা যাচ্ছে না।’

খালিদ /ইএ