
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পরীক্ষার ফল প্রকাশের তারিখ পিছিয়েছে। ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এর আগে, গত ২৪ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।