শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ২২ গোলের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ২২ গোলের জয়

ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের ফুটবলারদের দাপট অব্যাহত। একতরফা ম্যাচে সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমার ডাবল হ্যাটট্রিকে, পারো এফসি ২২–০ গোলে বিধ্বস্ত করেছে ফুটসিলিং এফসিকে।

ম্যাচজুড়ে দারুণ ছন্দে থাকা সাবিনা খাতুন একাই করেছেন সাত গোল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছয় গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। সুমাইয়া চারটি ও মনিকা করেন দুটি গোল। প্রথমার্ধেই ১১–০ ব্যবধানে এগিয়ে ছিলো পারো এফসি। বিরতির পর বাকি এগারোটি গোল।

ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ নারী দলে অধিনায়ক সাবিনা খাতুন। টানা দুর্দান্ত পারফরম্যান্সে চলতি লিগে তার গোল সংখ্যা ২০। এর আগে পারো এফসির সবশেষ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন আরেক বাংলাদেশি ফুটবলার সুমাইয়া।