শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

উৎপাদন শুরু করতে যাচ্ছে দেশের রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল।

সোমবার (১১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট জারি করেছে।

এতে বলা হয়, গুড়, আখ, চিনি বা চিনিজাত দ্রব্য (উৎপাদন ও স্থানান্তর) নিয়ন্ত্রণ আদেশ, ২০০৬ এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে আখ এলাকায় অবস্থিত ৯টি চিনিকল আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে।

এরমধ্যে, নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড ১৫ নভেম্বর, রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড ২৯ নভেম্বর এবং ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড ও ফরিদপুর চিনিকল লিমিটেড ১৩ ডিস্বেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে। আর জামালপুরের জিল বাংলা চিনিকল লিমিটেড ৬ ডিসেম্বর এবং ২০ ডিসেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল লিমিটেড।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব মো. শফিকুল ইসলাম। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

 

এসএ