শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

উদ্বোধনী ম্যাচে রাজশাহীকে বড় লক্ষ্য দিল সিলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
উদ্বোধনী ম্যাচে রাজশাহীকে বড় লক্ষ্য দিল সিলেট

বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ১৯১ রানের বড় লক্ষ্য দিয়েছে সিলেট টাইটান্স।

সিলেটে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।

ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুবের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে সিলেট। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তুলেছে ১ উইকেটে ৪৫ রান।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ইমন ৬৫ রান করেন। ৩৮ রান খরচায় রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন সন্দ্বীপ লামিচানে।