শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
বাংলাদেশ

উত্তরের পথে বেড়েছে যানবাহনের চাপ, নেই যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উত্তরের পথে বেড়েছে যানবাহনের চাপ, নেই যানজট

এবারের ঈদযাত্রায় উত্তরের পথে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। ফেলে স্বস্তিতে আছেন যাত্রীরা।

শুক্রবার (২৮ মার্চ) মহাসড়কের বিভিন্নস্থানে যাত্রীরা বাসের অন্য অপেক্ষা করছেন। দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। যানবাহনের চাপ বাড়লেও যানজটের দেখা মেলেনি।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীত ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২০ হাজার ২৪১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৯৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

এদিকে মহাসড়কের টাঙ্গাইল অংশে ৬৫ কিলোমিটার যানজট নিরসনে পুলিশের সাড়ে ৭০০ সদস্য দায়িত্ব পালন করছেন।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।