শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

উত্তরা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উত্তরা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বৃহস্পতিবার (৭মার্চ) দিবাগত রাত ১২টা দিকে উত্তরা ১১ ও ১২ সেক্টরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ(৪০) , মাহমুদুল হাসান (২১)।

সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরার ১১ ও ১২ সেক্টর হিযবুত তাহরীরের কিছু সক্রিয় সদস্যরা বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় “মার্চ ফর খিলাফা” নামক একটি সমাবেশ করার গোপন পরিকল্পনা করেছে।

সিটিটিসি এই গোপন পরিকল্পনা জানার পর অভিজান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

সিটিটিসি–সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য এবং তাদের কাছ থেকে জব্দকরা আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গিয়েছে।

ইএ‌/দীপ্ত নিউজ