শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

উত্তরায় দম্পতি কোপানো: জড়িত পুরো চক্র শনাক্ত ও গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
উত্তরায় দম্পতি কোপানো:  জড়িত পুরো চক্র শনাক্ত ও গ্রেপ্তার

রাজধানী উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি উত্তরা বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বেপরোয়া’ বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারাল অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাং সদস্যরা। তাদের সবাইকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়েছে।

ডিসি রওনক আরও বলেন, এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল মঙ্গলবার আলফাজ (২৩) নামের সরাসরি কোপানোতে জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়।

 

এসএ