শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

ঈদে মিলাদুন্নবী কবে জানা যাবে, বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদে মিলাদুন্নবী কবে জানা যাবে, বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর)।

হিজরি ১৪৪৬ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার জন্য বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬ ও ০২–৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর: ০২–২২৩৩৮৩৩৯৭ ও ০২–৯৫৫৫৯৫১।

উল্লেখ্য, হিজরি সনের তৃতীয় মাস হলো রবিউল আউয়াল। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ১২ রবিউল আউয়াল দুনিয়াতে শুভাগমন করেন। এই মাসের ১২ তারিখেই তার তিরোধান বা ওফাত হয়েছিল। মুসলিম উম্মাহ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে থাকে।

 

এসএ/দীপ্ত সংবাদ