শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ঈদুল আজহা কবে জানিয়ে দিল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদুল আজহা কবে জানিয়ে দিল সৌদি আরব

আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল আজহা‘র তারিখ ঘোষণা করেছে ইসলামের জন্মভূমি সৌদি আরব। দেশটির তামির অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ফলে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার (২৭ মে) সৌদি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজ প্রতিবেদন বলা হয়, মঙ্গলবার সৌদি আরব আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (২৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা পালিত হবে আর ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফাহ দিবস।

উল্লেখ্য, জিলহজ হিজরি সনের ১২তম বা শেষ মাস। আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।