শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
বিনোদন

ঈদুল আজহায় আসছে দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম ‘নিকষ’

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঈদুল আজহায় আসছে দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম ‘নিকষ’

আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে‘তে আসছে ফিল্ম নিকষ। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।

রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হৃদিকা আরও অনেকে।

রুবেল হাসান বলেন, ‘নিজের বিবর্ণ জীবনটাকেই মেনে নিয়েছে সুলতানা। সকাল–সন্ধ্যা অফিস, বাড়ির কাজ আর ছোট দুই ভাই– বোনের ছোট্ট দুনিয়াটাতে রঙিন কোনো স্বপ্ন নেই তার। কিন্তু অসীম স্বপ্নের রঙ সুলতানার বোনের চোখে আছে ঠিকই। শহুরে আধুনিক জীবনের আকাঙ্খা আর কৈশোরের সীমা ভাঙার ইচ্ছা তাকে উন্মাতাল করে তোলে নিয়মিতই। তবে কে না জানে, কিছু নিয়ম ভাঙতে নেই, কিছু আলো মুছতে নেই। তাই ছোট বোনের হঠাৎ নেয়া এক সিদ্ধান্ত সুলতানার জীবন ভরিয়ে দেয় নিকষ অন্ধকারে। যে নিকষের অর্থ কষ্টিপাথর সেই নিকষই কেন হয়ে ওঠে অন্ধকারের প্রতিশব্দ?’

ওয়েব ফিল্ম ‘নিকষ‘ এই ঈদে আসছে অনেকগুলো প্রশ্ন নিয়ে; আসছে সেগুলোর জবাব দিতেও। শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে‘তে।