
ইসরায়েল ‘করুণ পরিণতির’ মুখোমুখি হবে: আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, ইরান অবশ্যই এই হামলার জবাব দেবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে, যার ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে।
এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ‘বিশেষ জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, ইরানের পক্ষ থেকে খুব শিগগির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর জারি করা পূর্ণ বিবৃতিতে বলা হয়, ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে পূর্বসতর্কতামূলক হামলার পর, এখন রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা করা হচ্ছে। তাই ‘সিভিল ডিফেন্স ল’ অনুযায়ী, আমি একটি বিশেষ আদেশে সারা ইসরায়েলে হোম ফ্রন্টে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারি করছি। সবাইকে হোম ফ্রন্ট কমান্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে এবং সুরক্ষিত এলাকায় অবস্থান নিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচ ধাপে ইরানের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে।
অন্তত আট স্থানে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
আল








