বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ইসরায়েলে পাল্টা হামলা শুরু ইরানের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইসরায়েলের হামলার জবাব দিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

হামলা শুরুর পরপরই ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। যেকোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলি বিমান বাহিনী।’

এর আগে ইসরায়েলের হামলার পরপরই বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানান, তাদের এবারের জবাব হবে বিধ্বংসী।

এদিকে হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে ‘নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে’ বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় তেহরানে ছিলেন না খামেনেয়ি। তিনি তখন কোন শহরে ছিলেন–তা পরিষ্কার করা না হলেও প্রতিবেদনে যোগ করা হয়, খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More