শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আজ মঙ্গলবার সকালে ইরান আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ভবনে আঘাত হানা হয় এবং জেরুজালেমে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর বার্তা সংস্থা এএফপির।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) টেলিগ্রামে এক পোস্ট জানায়, ‘ইরান অধিকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

কিছুক্ষণ পর তারা আরও জানায়, ‘ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে।’

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম উত্তরাঞ্চলের একটি ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও প্রকাশ করে জানায়, এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। সকালে ইসরাইলি সামরিক বাহিনী একাধিক সতর্কবার্তা জারি করে জানায় যে, তারা ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করার জন্য কাজ করছে।