রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র জোর করে নেবে : হেগসেথ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন, ইরানকে অবশ্যই তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র তা নিজেই নিয়ে নেবে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, পেন্টাগন প্রধান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম মজুত পর্যবেক্ষণে রেখেছে এবং ইঙ্গিত দেন যে জুন মাসে সন্দেহভাজন স্থাপনাগুলোর ওপর যে ধরনের বোমা হামলা চালানো হয়েছিল, সেরকম আরেকটি হামলাও হতে পারে।

পিট হেগসেথ বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা জানি তাদের কাছে কী আছে, এবং তারা এটি হস্তান্তর করবে, আমরা সেটি পাব, আমরা নিয়ে নেব। প্রয়োজন হলে আমরা যেকোনো উপায়ে এটি করতে পারি।’

তিনি আরও বলেন, ‘তারা স্বেচ্ছায় দেবে, আমরা নেব, অথবা আমরা নিজেরাই পদক্ষেপ নেব, যেমন আমরা ‘মিডনাইট হ্যামার’ অভিযানে করেছি, সেই সুযোগ আমাদের আছে।’

তবে যুক্তরাষ্ট্র কীভাবে এই পদক্ষেপ বাস্তবায়ন করবে তা তিনি স্পষ্ট করেননি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More