শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবি

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবি

মাত্র কয়েকদিন আগে ইরানকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন দেশটির ক্রীড়া ব্যক্তিত্ব ও সংবাদকর্মীরা। লিখিত সে অভিযোগ ফিফার হাতে পৌঁছাতে না পৌঁছাতেই আবারও দাবি উঠেছে ইরানকে বিশ্বকাপ থেকে বাতিলের। এবারের দাবিটি এসেছে ইউক্রেনের ক্লাব শাখতার দানেস্কের পক্ষ থেকে।

শাখতারের প্রধান নির্বাহী সার্জেই পালকিন ইরানকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। পালকিন বলেন, ‘ইউক্রেনের ওপর সন্ত্রাসী হামলা করায় বিশ্বকাপ থেকে ইরানকে নিষিদ্ধ করতে ফিফা ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি শাখতার ক্লাব দাবি জানাচ্ছে।’

শুধু এখানেই থামেননি পালকিন। ইরানকে নিষিদ্ধ করার পর শূন্যস্থান পূরণের সমাধানও বাতলে দিয়েছেন তিনি। শাখতারের শীর্ষ কর্মকর্তার যুক্তি, দেশের অস্বাভাবিক অবস্থার মধ্যেও বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রমাণ করেছে ইউক্রেন। তাই প্লে অফে বাদ পড়া ইউক্রেনকে ইরানের বদলে খেলানোর জন্য ফিফাকে অনুরোধ করেছেন তিনি।