ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজ থেকে এই তথ্য জানিয়েছে। ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ লিখেছে, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা–শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’
এর আগে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলো ইনকিলাব মঞ্চ।
সরেজমিন দেখা গেছে, যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।