শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

ইতিহাস গড়ে ইংলিশদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইতিহাস গড়ে ইংলিশদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ইংলিশদের মাত্র ১১৭ রানেই আটকে দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খেলেও শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ৪৭ বলে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার প্রায় আড়াই দশক পেরিয়েছে বাংলাদেশের। দীর্ঘ এ সময়ে টেস্ট খেলুড়ে প্রায় সব দেশকেই দ্বিপাক্ষিক সিরিজে হারিয়েছিল টাইগাররা। বাকি ছিল শুধু ইংল্যান্ড। এবার সেই ইংলিশ দুর্গও ভেদ করতে সক্ষম হলো সাকিব আল হসানের দল। ঘরের মাঠে টানা দুই টি-টুয়েন্টি জয়ে ইংলিশদের সিরিজে হারানোর গৌরব অর্জন করল টাইগাররা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ১১৭ রানে অলআউট হয় ইংলিশরা। এদিন চার ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ইংলিশদের ধস নামানোর নায়ক মেহেদী হাসান মিরাজ।

৪ উইকেটের এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

আল/দীপ্ত