শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা
দীপ্ত নিউজ
খেলা

ইতিহাস গড়ল মেসি, আর্জেন্টিনার জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইতিহাস গড়ল মেসি, আর্জেন্টিনার জয়
ইতিহাস গড়ল মেসি

বিশ্বকাপ জেতার পর প্রথমবার মাঠে নেমে প্রত্যাশিত জয় পেয়েছে আর্জেন্টিনা এবং নিজের ৮০০তম গোল করেন মেসি। বাংলাদেশ সময় শুক্রবার (২৪ মার্চ) সকালের প্রীতি ম্যাচে পানামাকে ২–০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ানরা।

বুয়েনস আইরেসের এল মনুমেন্টালে, ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুযোগ পেয়েছিলো তারা। কিন্তু বক্সে বল পেয়ে কাজে লাগাতে পারেননি আলেক্সিস মাক আলিস্তের।

১৫ মিনিটে লিওনেল মেসির ফ্রি কিক পানামার গোলপোস্টে লেগে ফিরে আসে। ৭৩ মিনিটে গোলের খাতা খোলেন আলমাদা।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে মাইলফলক ছোঁয়া গোলটি করেন মেসি।

এর আগে তার দুটি ফ্রি কিক ভাগ্যের ফেরে পোস্টে লাগলেও এবার আর ব্যর্থ হননি। তিনি বাঁকানো শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে খুঁজে নেন ঠিকানা। জয়টাও প্রায় নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল হলো ৯৯টি।

সবচেয়ে বেশি ৮৩০ গোল করে চূড়ায় আছেন তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো।

পরের প্রীতি ম্যাচে আগামী ২৮ মার্চ কিরাসাওয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

 

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।