শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন দেখল বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন দেখল বিশ্ব

এবার ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম‘ দিনের সাক্ষী হয়েছেন বিশ্ববাসী। সোমবার (৩ জুলাই) বিশ্বে সবচেয়ে উষ্ণতম দিন ছিলো বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৩ জুলাই বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৯ সালে তাপমাত্রা ও আবহাওয়ার খবর রাখতে স্যাটেলাইট মনিটরিং রেকর্ড শুরু হয়। এ রেকর্ডের তথ্য অনুযায়ী, এদিন তাপমাত্রা ছিলো আগের যেকোনো দিনের চেয়ে বেশি।

বিশেষজ্ঞদেরও ধারণা, ১৯ শতকের শেষ দিকে আবহাওয়ার যান্ত্রিক রেকর্ড শুরুর পর থেকে চলতি মাসের ৩ তারিখটি সবচেয়ে উত্তপ্ত দিন ছিল।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তীব্র গরম পড়েছে। চীনের ওপর দিয়েও বয়ে যাচ্ছে ভয়াবহ তাপপ্রবাহ। দেশটির কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়েছে। শুধু তাই নয়, উত্তর আফ্রিকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়াতে দেখা যায়। এমনকি অ্যান্টার্টিকায় এখন শীতকাল চললেও, সেখানে তাপমাত্রা বেশি বলে জানা গেছে।

গত মাসে ভারতের উত্তরপ্রদেশে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। দেশটিতে প্রতিনিয়ত ঘটেছে প্রাণহানির ঘটনাও। ছাড়াও বেশ কিছুদিন আগে মেক্সিকোর তাপমাত্রা ৫০ ডিগ্রি ছিলো। এতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

গ্র্যান্থাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভাইরনমেন্টের জলবায়ু বিজ্ঞানী ফ্রেদ্রিক ওত্তো বলেছেন, ‘এটি এমন একটি মাইলফলক, যা আমাদের উদযাপন করা উচিত নয়। এটি সাধারণ মানুষ ও ইকো সিস্টেমের জন্য একটি মৃত্যুদণ্ড বটে।’

বিজ্ঞানীদের বিশ্বাস, এল নিনো নামে পরিচিত আবহাওয়াজনিত পরিস্থিতি এবং মানুষের কর্মকাণ্ডে পরিবেশে বাড়তে থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাস মিলে এ উত্তাপ তৈরি হয়েছে।

আর তাতে ২০২৩ সালের জুন মাস চিহ্নিত হয়েছে বিশ্বের রেকর্ডকৃত ইতিহাসের উষ্ণতম মাস হিসেবে।

 

আফ/দীপ্ত নিউজ