ইতালির বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইতালির উত্তর–পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। এখন পর্যন্ত বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে চলে গেছেন ৩৬ হাজারের বেশি বাসিন্দা। কৃষি সহ অন্যান্য খাতে ক্ষতির পরিমাণ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির আঞ্চলিক গভর্নর।

উত্তর–পূর্বাঞ্চলের বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি দেখা দিয়েছে রাজধানী রোমে। টাইবার নদীর পানি বিপৎসীমা স্পর্শ করায় সেখানে পর্যটকদের আনাগোনা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ভাসমান খাবারের রেস্তোরাঁও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

স্থানীয়রা জানিয়েছেন,পূর্বাভাস থাকা সত্ত্বেও আগাম কোন প্রস্তুতি গ্রহণ করেনি বর্তমান সরকার। এতে মৃত্যের সংখ্যা বাড়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছেন তারা।

রাভানার দুটি শহর খালি করার জন্য নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়াও অতীব জরুরি নাহলে ওই এলাকার বাসিন্দাদের বাসাবাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর সিজিটিএন।

রোমানিয়াতে বন্যার পর সেখানেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই সপ্তাহে মুষলধারে বৃষ্টির ফলে রোমাগনা নামে পরিচিত অঞ্চলের পূর্ব দিকে বিধ্বস্ত হয়। সেখানে ৩০০টি ভূমিধস, ২৩টি উপচে পড়া নদী, প্রায় ৪০০টি রাস্তা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস এবং ৪২টি পৌরসভা প্লাবিত হয়েছে। সরকার জরুরি সহায়তায় অতিরিক্ত ২০ মিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এমিলিয়া–রোমাগনায় অবস্থিত বিলাসবহুল স্পোর্টসকার নির্মাতা ফেরারি, এক মিলিয়ন ইউরো অনুদান ঘোষণা করেছে।

আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More