শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

ইউরোপের শক্তিশালী দুই দলের বিপক্ষে খেলবে ব্রাজিল, কবে কখন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউরোপের শক্তিশালী দুই দলের বিপক্ষে খেলবে ব্রাজিল, কবে কখন

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিপক্ষ খুঁজে পেয়েছে ব্রাজিল। গ্রুপপর্বে তারা খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। তাই প্রস্তুতিটাও ভালোভাবে নিতে চাই সেলেসাওরা। এই জন্য বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

মার্চে শুরু হবে নতুন বছরে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। ওই সময়ে দুই পরাশক্তির বিপক্ষে খেলার পরিকল্পনা করছে ব্রাজিল।

২০২৬ বিশ্বকাপের ড্রয়ের পর তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে সেলেসাওরা। গ্রুপপর্বে তারা খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। তার আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায় ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোরা। ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পরই এই দু‘টি ম্যাচের তথ্য এক্সে এক পোস্ট দিয়ে জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

তবে এই দুই ম্যাচের তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি। তবে দু‘টি ম্যাচই হতে পারে ২৩ থেকে ৩১ মার্চের মাঝে, যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফ্লোরিডায়।