শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

ইউএস ওপেন কাপের ফাইনালে মায়ামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউএস ওপেন কাপের ফাইনালে মায়ামি

 

লিগস কাপের শিরোপা জয়ের পর আরও এক শিরোপার হাতছানি লিওনেল মেসির ইন্টার মায়ামির সামনে।

সিনসিনাটি এফসিকে টাইব্রেকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ইউএস ওপেন কাপের ফাইনালে উঠেছে টাটা মার্টিনোর শিষ্যরা।

ম্যাচের ৫৩ মিনিটে পর্যন্ত জোড়া গোলে এগিয়ে ছিল সিনসিনাটি। ৬৮ ও ৯০ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন লিওনার্দো কাম্পানার। অতিরিক্ত সময়ে দুদল একটি করে গোল করলে স্কোর দাঁড়ায় ৩–৩। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকে।

প্রথম চারটি শট থেকে গোল করেন সিনসিনাটি ও মায়ামির খেলোয়াড়রা।

পঞ্চম শটে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার সিনসিনাটির নিক হ্যাগল্যান্ডের শট রুখে দেন আর বেঞ্জামিন ক্রেমাশি গোল করে মায়ামির জয় নিশ্চিত করেন।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।