১১
কুল–বিএসজেএ মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দীপ্ত টিভি। মঙ্গলবার (৫ মে) বাফুফের আর্টিফিশিয়াল টার্ফ মাঠে রাউন্ড সিক্সটিনের ম্যাচে আরটিভির মাঠে নামে দীপ্ত টিভি। খেলায় আক্রমণ পাল্টা–আক্রমণের লড়াইয়ে নির্ধারিত সময়ে দুদলই গোলের দেখা পায়নি।
এতে খেলা গড়ায় টাইব্রেকারে; সেখানে দুই দলই প্রথম শট জালে জড়াতে ব্যর্থ হয়। এরপর দীপ্ত টিভির গোলকিপার মির্জা শাকিব ও দলের বাকি খেলোয়াড়দের নৈপূণ্যে ৪–২ ব্যবধানের জয় নিশ্চিত করে দীপ্ত টেলিভিশন।
ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক মির্জা শাকিব। কোয়ার্টার ফাইনালে দীপ্ত টেলিভিশনের প্রতিপক্ষ স্টার নিউজ।