শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

বৈশাখের তীব্র তাপপ্রবাহে রাজধানী ঢাকাসহ পুড়ছে দেশ। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। স্বস্তির কোনো খবর নেই আবহাওয়ার অধিদফতরের কাছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আবহাওয়ার যে অবস্থা, তাতে আগামী ২৪ ঘণ্টায় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে। ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে গেলে তাপপ্রবাহ ধরা হয়। এ মুহূর্তে ৩৬ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা কম।

আবহাওয়াবিদ আরও জানান, সহজেই আবহাওয়া স্বাভাবিক হচ্ছে না। আর আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও।

গরমের তীব্রতায় ছোট–বড় সবার হাঁসফাঁস অবস্থা। গত এক সপ্তাহ ধরে জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেই প্রচণ্ড গরমে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। পানি পান করে, গাছের ছায়ায় বসে শরীরকে একটু শীতল করার আপ্রাণ চেষ্টায় সবাই।

এদিকে, ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস না ছাড়ালেও ইটপাথরের কারণে সেরকমই অনুভূত হচ্ছে।

 

এসএ/দীপ্ত সংবাদ